সুনামগঞ্জে দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে নানার বাড়ী বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তানিম (১ বছর ৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তানিম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাওয়াবাজার এলাকার ঘোড়াডম্বুর গ্রামের রুবেল মিয়ার পুত্র। পুলিশ,পরিবার ও স্থানীয় সুত্রে জানাযায়, নানা বাড়ী বেড়াতে এসে বুধবার দুপুরে নানা আরজ আলীর বাড়ীর পুকুর পাড়ে খেলা করছিল, খেলাধুলার এক পর্যায়ে পরিবারের সবার অগোচরে পুকুরে পড়ে যায়, কিছুক্ষন পর তার মামা তানিমকে পুকুরে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 