পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হবিগঞ্জে।
প্রকাশিত হয়েছে | ২২:০২, জুলাই ১৬, ২০২৩
হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মৃতরা হল- উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের আমরুল মিয়ার শিশু ফাতেমা আক্তার (৪) ও এমরান মিয়ার সাড়ে ৩ বছর বয়সি শিশু মাহমুদা আক্তার। সম্পর্কে তারা চাচাতো বোন বলে জানা গেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে মাহমুদা ও ফাতেমা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পারে বসে খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে তারা পানিতে পরে তলিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 