পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার সিলেটে।
সিলেটে বিভিন্ন দাবীতে আগামী ৪ জুন থেকে ডাকা অনির্দিষ্টকালের পেট্রোল পাম্প ধর্মঘট প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি আমিরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সিলেট পুলিশ কমিশনারের সঙ্গে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি জানান, সভায় সব সিএনজি ফিলিং স্টেশন, পেট্রোল পাম্প, ও ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা প্রদান করেন পুলিশ কমিশনার। তার সঙ্গে যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। হামলাকারীদের দ্রুত গ্রেফতারে পুলিশ কমিশনারের আশ্বাসের ভিত্তিতে ৪ জুনের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, ২৬ মে সিলেট শাহপরাণ থানার পীরেরবাজারের আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে ছাত্রলীগের নামে কয়েকজন দুর্বৃত্ত জ্বালানি কিনতে এসে ক্রেতাদের সারি ভেঙে ফিলিং স্টেশনে প্রবেশ করে। এ সময় স্টেশনের কর্মীরা বাধা দিলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে। এতে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মী আহত হন।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 