কি এক চমক দেখালো, জব্বারের বলীখেলায় কুমিল্লার শাহজালাল বলী চ্যাম্পিয়ন।
প্রকাশিত হয়েছে | ২০:১১, এপ্রিল ২৫, ২০২৩
চট্টগ্রাম প্রতিনিধি:ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর লালদীঘি মাঠে প্রতিযোগিতার ১১৪তম আসরে গতবারের চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন বলীকে হারান তিনি। জমজমাট এ বলীখেলা দেখতে জড়ো হন হাজার হাজার দর্শক। এবারের বলীখেলায় অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক বলী। ফাইনাল রাউন্ডে মুখোমুখি হন কুমিল্লার শাহজালাল বলী ও চকরিয়ার জীবন বলী। তবে একতরফা লড়াইয়ে মাত্র এক মিনিটের মধ্যে হার মানেন গত বছরের চ্যাম্পিয়ন জীবন বলী। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন গতবারের রানার্সআপ শাহজালাল বলী। ১৯০৯ সালে লালদীঘি মাঠে শুরু হয় এই বলীখেলা। এ উপলক্ষে গতকাল সোমবার থেকে লালদীঘি এলাকাজুড়ে বসেছে তিন দিনের বৈশাখী মেলা।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 