সিলেটে বিশ্বনাথে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার।
প্রকাশিত হয়েছে | ১৯:৩২, এপ্রিল ২৫, ২০২৩
বিশ্বনাথে কলোনী ঘর থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রেখা বেগম (১৪)। কিশোরীর মা ময়না বেগম সৌদি আরবে বসবাস করছেন। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের রাজনগর গ্রামস্থ মজম্মিল আলীর কলোনী থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ওই কিশোরী প্রায় ৭মাস ধরে তার সৎ বাবা পরিবহন শ্রমিক রিপন মিয়া (২৮) ও সৎ মা হুছনা বেগ (২৫) এর সাথে ওই কলোনীতে বসবাস করে আসছিল। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়ে বিশ্বনাথ থানার ওসি তদন্ত আব্দুস সালাম বলেন, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 