সিলেটে বিছনাকান্দিতে ৩০ টি শ্যালো মেশিন ধ্বংস।
গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দীতে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৩০ টি শ্যালো ও বোমা মেশিন ধংস করা হয়। মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে বিছনাকান্দী পাথরকোয়ারী বগাইয়াগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিছনানাকান্দি বিজিবি ক্যাম্পের প্রতিনিধি টিম ও গোয়াইনঘাট থানার এএসআই আখতার হোসেন ও মিহির সহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, এই এলাকা থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে এমন সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৩০ টি শ্যালো ও বোমা ধ্বংস করা হয়। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 