সিলেট জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান, জরিমানা।
সিলেট গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু, পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৬ টি ইঞ্জিনচালিত নৌকা আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে জাফলংয়ের ডাউকি নদীর চা-বাগান ও জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিজিবি সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জহিরুল ইসলাম, গোয়াইনঘাট থানার এএসআই সাদ্দাম হোসেন সহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, ২০১৫ সালে উচ্চ আদালতের নির্দেশে জাফলংকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে গেজেট প্রকাশ করে বন ও পরিবেশ মন্ত্রণালয়। তারপর এই এলাকা থেকে পাথর ও বালুসহ সব ধরনের খনিজ উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে এমন সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৬ টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 