নালা থেকে লাশ উদ্ধার, জৈন্তাপুরে।
জৈন্তাপুর উপজেলার সাবেরবন্দ হাওর থেকে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত মোহাম্মদ আলী কুষ্টিয়ার দুখু মিয়ার পুত্র। তিনি বর্তমানে আসামপাড়া গুচ্ছগ্রামে সববাস করতেন ।
বৃহস্পতিবার জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের সাবেরবন্দ হাওর এর বাদশা মিয়ার জুন এর পশ্চিম পাশে নালা থেকে তার লাশ উদ্ধার করে।
জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে জৈন্তাপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে স্থানীয় এক মহিলাকে বিয়ে করে বসবাস করছিলেন। ৩ সন্তানের জনক মোহাম্মদ আলী পেশায় পাথর শ্রমিক ছিলেন। প্রথমে স্থানীয় এক মহিলা ঘাস আনতে গিয়ে জমির নালার পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকার লোকজনকে জানান। স্থানীরা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
প্রথমে লাশ সনাক্ত করা সম্ভব হয়নি। পরে থানায় নিয়ে যাওয়ার পর লাশটি সনাক্ত করা হয়।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 