সিলেটে শ্যামলি মার্কেটে ভেজাল প্রসাধনী বিক্রি, জরিমানা।
সিলেটে নগরীর জিন্দাবাজার এলাকায় ভেজাল পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য রা্খা বন্ধে অভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রতারণা ও ভেজাল পণ্য বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সিলেট কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সিলেটের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ। অভিযানে র্যাব-৯ এর একটি দল সহযোগিতা করে। তিনি জানান-,শ্যামলি মার্কেটের পায়েল ইমিটেশন নামক দোকানকে ১০ হাজার, শিফাত ইমিটেশন জুয়েলারিকে ৮ হাজার, মুসকানকে ১০ হাজার ও শিউলী ককসমেটিকস সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ প্রতিষ্ঠানগুলোতে ঢাকার চকবাজারে তৈরি পণ্যকে বিদেশি বলে বিক্রি, ভেজাল ও নকল পণ্য এবং বিএসটিআই নিষিদ্ধপণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে। এই অপরাধে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন- ভোক্তা অধিকার সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া, ক্যাব সদস্য তামান্না আক্তার ও ধীমান ঘোষ।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 