২১ মামলার আমাসি সৈয়দ আলী গ্রেফতার হবিগঞ্জে।
হবিগঞ্জের শীর্ষ মাদক চোরাকারবারী সৈয়দ আলীকে (৪৭) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। দেশজুড়ে পরিচিত এই মাদক কারবারী ২১টি মামলার আসামি। গোপন সূত্রে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সৈয়দ আলী হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি ফেসবুকে পোস্ট দিয়ে গ্রেফতারের বিষয়টি জানান।
ডিবি হবিগঞ্জের ওসি সফিকুল ইসলাম জানান, সৈয়দ বাংলাদেশ-ভারত সীমান্তের শীর্ষ মাদক কারবারী। তার নামে ২১টি মাদক মামলা রয়েছে। সোমবার (২৭ মার্চ) দিনগত রাতে অভিযান পরিচালনা করে ৮০০টি ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেনসিডিল ও ৮ বোতল এসকাপসহ তাকে গ্রেফতার করা হয়। মামলা দায়েরের পর মঙ্গলবার সৈয়দ আলীকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 