ঢাকা রাজধানীর এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে, ১ জন আহত, উদ্ধার ৬।
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন ৯তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটে আগুনের ঘটনায় এক জন আহত হয়েছেন। এছাড়া আটকে পড়া ৬ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, আগুনের ঘটনায় এখন পর্যন্ত মারা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদস্যদের তাৎক্ষণিক কার্যক্রমের কারণে আগুন পাঁচতলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। ফায়ার সার্ভিসের পরিচালক জানান, ভবনের পাঁচতলায় একটি কম্পিউটার দোকানে আগুনের সূত্রপাত। মার্কেটের ৩-৪টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার পর ভবনের ফায়ার স্টিংগার ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 