সিলেটর ভাতালিয়া থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট নগরীর ভাতালিয়া এলাকা থেকে শাহীন আহম্মদ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহীন ভাতালিয়ার ৫০ নং বাসার মৃত হিরণ মিয়ার ছেলে। লাশ উদ্ধারের সময় জামার পকেটে একটি চিরকুট পায় পুলিশ। এতে লেখা ছিলো- ‘স্বেচ্ছায় আত্মহত্যা করেছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
সোমবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে কোতোয়ালি থানাধীন লামাবাজার ফাঁড়ির পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ইফতারের কিছুক্ষণ আগে পরিবারের লোকজন শাহিনের দেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এছাড়াও চিরকুটের লেখা শাহীনের কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 