মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত চুনারুঘাটে।
চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তি চুনারুঘাট উপজেলার খরগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াদুদ এর ছেলে মোঃ মোজাম্মেল হোসেন (২৮)। শুক্রবার দুপুর ১টার সময় চুনারুঘাট শহরের মধ্যবাজার গোলচত্ত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির স্বজনদের সূত্রে জানা যায়, বাড়ি থেকে চুনারঘাটে যাচ্ছিলেন মোজাম্মেল ।এ সময় চুনারুঘাট শহরের গুলচত্ত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কোন এক গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়ে পড়ে থাকেন মোজাম্মেল। দীর্ঘক্ষণ পড়ে থাকার পর পথচারীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে খবর পেয়ে নিহত ব্যক্তির আত্মীয় স্বজনরা হবিগঞ্জ সদর হাসপাতালে ছুটে এসে কান্নাকাটি শুরু করেন। উল্লেখ্য, মোজাম্মেল এর মোটরসাইকেল কোন গাড়ির সাথে ধাক্কা লেগেছিল এখনো তার হদিস পাওয়া যায়নি।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 