মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু জকিগঞ্জে।
জকিগঞ্জে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন, গোলাপগঞ্জের নারাপিংয়ের শেরপুরের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (৮)। বৃহস্পতিবার সকালে উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল বাজার সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, সকালে সিএনজি চালিত অটোরিকশাযোগে ফলিক আহমদ জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকাল পৌনে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক বটরতল এলাকায় পৌঁছার পর অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শাহিন। গুরুতর আহত ফলিক আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। দুর্ঘটনার পরই মাইক্রোবাসটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 