তথ্যমন্ত্রী বলেছেন সন্ত্রাসী গোষ্ঠী মোকাবেলায় আমাদের মাঠে থাকতে হচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আন্দোলনের নামে বিএনপি দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরীর চেষ্টা চালাচ্ছে। সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব জনগণের পাশে থাকা। সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলায় আমাদের মাঠে থাকতে হচ্ছে। মন্ত্রী শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে উন্নয়ন সমন্বয় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, অনুপ চেটিয়ার সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের সাথে বিএনপির মন্ত্রী, এমপি, হাওয়া ভবনের বরপুত্র তারেক রহমান যুক্ত ছিল। সন্ত্রাসী দল হিসেবে বিএনপি ভারতবর্ষেও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টায় লিপ্ত ছিল। ড. হাছান মাহমুদ আরো বলেন, সরকারি দল হিসেবে সতর্ক থাকা আমাদের দায়িত্ব। সেই কারণে আগামীকাল প্রত্যেক জেলায় শান্তি সামবেশ করবে আওয়ামী লীগ। শেষে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 