শিশুর মৃত্যু ধর্মপাশায় সড়ক দূর্ঘটনায়।
প্রকাশিত হয়েছে | ১৭:৫৭, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে অটোরিক্সার ধাক্কায় হৃত্বিক দাস ( ৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হৃত্বিক দাস ওই ইউনিয়নের সুখাইড় গ্রামের রতন দাসের ছেলে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় গ্রামের দক্ষিণ দিকের সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়সূত্রে জানা যায়, সকালে হৃত্বিকের চাচা গ্রামের দক্ষিণের জমিতে কাজ করছিল। হৃত্বিক তার চাচার মোবাইল ফোন দিতে সেখানে যাচ্ছিল। পথিমধ্যে ইয়ামিনের ইজিবাইকের চাপায় হৃত্বিক গুরুতর আহত হয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিক্সা চালক ইয়ামিনকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 