বিশ্ব ইজতেমায় জুমার নামাজে গণজোয়ার।
প্রকাশিত হয়েছে | ২০:২৭, জানুয়ারি ১৩, ২০২৩
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন শুক্রবার হওয়ায় ইজতেমা মাঠে স্মরণকালের সবচেয়ে বড় জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে জুমার নামাজ শুরু হয়। নামাজে ইমামতি করেন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বী মাওলানা জুবায়ের। দেশের বৃহত্তম জুম্মার নামাজে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানের আশপাশের বিভিন্ন সড়ক, ফুটপাত ও খালি জায়গায় অবস্থান নিয়ে নামাজ পড়েন হাজার হাজার মুসল্লি। বাদ জুমা ইজতেমায় বয়ান করবেন মাওলানা ইসমাইল, বাদ আছর মাওলানা জুবায়ের এবং বাদ মাগরিব মাওলানা আহামদ ও ওমর ফারুক।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 