পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
দক্ষিণ সুরমায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের চান মিয়ার পুত্র অটোরিকশা চালক নাম তাহের মিয়া (২৫) ও বালাগঞ্জ উপজেলার কাইস্তঘাট গ্রামের ফিরোজ আলীর পুত্র আব্দুল লতিফ (৪২)। শুক্রবার সকাল ১১ টার দিকে দক্ষিণ সুমরার বাইপাস সড়কের গালিমপুর রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, দুর্ঘটনার পর পিকআপ ও এর চালককে পুলিশ ছেড়ে দিলে অটোরিকশা চালকের মৃত্যুর খবর পাওয়ার পর অটোরিকশা শ্রমিকরা দক্ষিণ সুরমার চন্ডিপুল থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পিকআপ চালককে আটকের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক এবং যাত্রীরা গুরুতর আহত হন।তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা অটোরিকশা চালক মৃত ঘোষণা করেন।তার কিছুক্ষণ পরই লতিফ মারা যান।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 