সিলেট ঢাকা মহাসড়ক দুর্ঘটনায় নিহত ২,
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সার চালকসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- সিএনজি চালক বেজুড়া গ্রামের রেনু মিয়ার পুত্র নয়ন মিয়া (৪২) ও ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের মহারাজ মিয়ার ছেলে ফটিক(৪০)। এঘটনায় আহত হয়েছে আরো তিন যাত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস তেলিয়াপাড়া থেকে মাধবপুরগামী সিএনজি আটোরিক্সাকে বেজুড়া নামকস্থানে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতরা হলেন- নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের অধীর দেবের ছেলে অসীম (৪৬), একই গ্রামের পরেশের ছেলে প্রদীপ (২২) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার রাজিউড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে রিপন (২০)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাঈনুল ইসলাম ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। দূর্ঘটনায় কবলিত যানটি জব্দ করা হয়েছে। পরবর্তি আইনুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 