সিলেটে উরুতে বল লেগে হাসপাতালে মোসাদ্দেক।
প্র্যাকটিস ম্যাচে আহত হয়েছেন বাংলাদেশ-এ দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভেন্যুতে এ ঘটনা ঘটে। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করে বলেন, আহত মোসাদ্দেককে নগরের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। একটি বল তার উরুতে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে এ দলের প্র্যাকটিস চলছে সিলেটের মাঠে। তবে বাংলাদেশ ক্রিকেটের এ দলের ওপেনার মোসাদ্দেক হোসেন সৈকত আহত হওয়ার খবরটি জেনেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 