সিলেটের জগন্নাথপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অজু করতে গিয়ে পানি ডুবে সুজন মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত সুজন মিয়া এসএমপির শাহপরাণ থানার দেওয়ানের চক এলাকার পাখি মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। সোমবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় উপজেলার মক্রমপুর গ্রামের শাহবাড়ী পাঞ্জেগানা মসজিদের পুকুরে অজু করতে গিয়ে পানিতে ডুবে মারা যান সুজন মিয়া। তিনি গত ২০ দিন আগে মক্রমপুর গ্রামে তাঁর নানার বাড়িতে বেড়াতে আসেন। পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সুজন মিয়া মৃগীরোগী ছিলেন। এ রোগের কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 