বিএনপি খালেদা জিয়া সমাবেশে যোগ দিলে আদালত দেখবে: স্বরাষ্ট্রমন্ত্রী।
১০ ডিসেম্বর সমাবেশের জায়গা বদল করলে ভুল করবে বিএনপি। এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ওই দিন সমাবেশে যোগ দিলে তা আদালত দেখবে বলে জানান তিনি। বুধবার রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের দুইদিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, বিএনপিকে সুন্দর পরিবেশে সমাবেশের জন্যই সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি দেয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে যোগ দিলে তার জামিন বহাল থাকবে কিনা তা আদালত বুঝবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, দুপুরে সচিবালয়ে ’সমৃদ্ধির সোপানে বাংলাদেশ’ নামক বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর সতর্ক পাহাড়ায় থাকবে আওয়ামী লীগ।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 