সিলেটের উদ্ধার, ঢাকা থেকে চুরি হওয়া শিশু স্বামী-স্ত্রী গ্রেফতার।
প্রকাশিত হয়েছে | ১৮:২৮, নভেম্বর ৩০, ২০২২
ঢাকা থেকে চুরি হওয়া পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এসময় এক দম্পতিকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দম্পতির নাম পুলিশ পারভিন আক্তার ও রনি মিয়া। বুধবার দুপুরে এসএমপির সহায়তায় নগরীর বাগবাড়ি এলাকা থেকে আবদুস সামাদ নামের শিশুটিকে উদ্ধার করে ঢাকা গোয়েন্দা পুলিশ। এসএমপির অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর বাগবাড়ি এলাকার কয়েস মিয়ার কলোনি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ঢাকা থেকে আসা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়েছে। এ সময় তাদের সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের লামাবাজার ফাঁড়ির সদস্যরা। শিশুটিকে উদ্ধারের পর দুপুরেই শিশুটিসহ গ্রেফতার দম্পতিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 