ভারতের রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ-ভারত বন্ধুত্ব পণ্য ভাবে আছে আশা করে আগামী দিনেও থাকবে।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী দিনগুলোতে ভারত-বাংলাদেশ সহযোগিতা আরও জোরদার করার ওপর জোর দিয়ে আজ বলেছেন, বাংলাদেশ ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে একটি বিশেষ স্থান দখল করে আছে। ভারতে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ভারতের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে মুর্মু বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের বন্ধনে আবদ্ধ এবং অভিন্ন ত্যাগের মাধ্যমে এ অনন্য বন্ধন গড়ে উঠেছে।’
নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে ভারতের রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। ঢাকায় ভারতের ব্যাপক ভিসা কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিতে গভীর রাজনৈতিক সদিচ্ছার কথা উল্লেখ করে গত সেপ্টেম্বরে নয়াদিল্লীতে এবং পরে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের কথা স্মরণ করেন। বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার পরিচয়পত্র পেশ করার সুযোগ লাভের জন্য ভারতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের নৈতিক ও বৈষয়িক সমর্থনের কথা উল্লেখ করে বলেন, ‘প্রকৃতপক্ষে ভারত-বাংলাদেশ সহযোগিতা ১৯৭১ সালের যুদ্ধক্ষেত্রেই সূচিত হয়েছে।’ হাইকমিশনার বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে এবং এটিকে ‘প্রতিবেশী সম্পর্কের’ মডেল হিসাবে বর্ণনা করা হয়েছে। তিনি ভারতীয় রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেছেন যে, তিনি এ সম্পর্ককে আরও সম্প্রসারিত ও সুসংহত করার চেষ্টা করবেন। এ প্রসঙ্গে নবনিযুক্ত হাইকমিশনার পারস্পরিক সুবিধার ভিত্তিতে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিরাম প্রচেষ্টার ওপর জোর দেন। তিনি ২০২৩ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। মুস্তাফিজুর রহমান ২০২০-’২২ সাল পর্যন্ত জেনেভায় জাতিসংঘ দফতর, ডব্লিউটিও ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করার পরে ভারতে তার কার্যভার গ্রহণ করেন। তিনি সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 