আইজিপি বলেন : গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয়।
নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের অসহযোগিতা নিয়ে নির্বাচন কমিশনের কোন অবজারভেশন থাকলে সে অনুযায়ী ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বিভিন্ন সময় গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয়, এক্ষেত্রে পুলিশ বাহিনী সোচ্ছার রয়েছে। মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স রয়েছে। তবে মাদকের পরিবার থেকেও সচেতন হতে হবে। এছাড়া প্রবাসে থেকেও যারা দেশের বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালাচ্ছে তাদের ব্যাপারে পুলিশ, পররাষ্ট্র মন্ত্রনালয় ও ইন্টারপোল একসাথে কাজ করছে। শনিবার সকালে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের তিন ও চারতলা সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে আইজিপি সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ৬ তলা ভবনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 