দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শিফটে সারাদেশে চলবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান জানিয়েছেন, জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে শিক্ষা কার্যক্রম চলবে। রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, ‘দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার পরিকল্পনা করছি। আগামী বছরের জানুয়ারি থেকে এটা কার্যকর করেতে পারব। সারা দেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে বলে জানান গণশিক্ষাসচিব। তিনি বলেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু করা হবে। গণশিক্ষা সচিব বলেন, এরই মধ্যে প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। কোথাও শিক্ষার্থী কম, কোথাও জায়গা কম। বিভাগ, জেলা বা উপজেলা অনুযায়ী পরিকল্পনা করা হচ্ছে। আমিনুল ইসলাম বলেন, এক শিফটে হলে আমরা তিন ঘণ্টার জায়গায় প্রায় পাঁচ ঘণ্টা পড়াতে পারবো। এতে কোনো শিক্ষক চাকরি হারাবেন না, আবার স্কুলও বন্ধ হবে না। দেশে প্রায় ৬৫ হাজার ৬০০টির মতো স্কুল রয়েছে বলে জানান সচিব। তিনি বলেন, এর মধ্যে এখনো ১০ হাজার ৯১৫টি স্কুলে দুই শিফটে পাঠদান কার্যক্রম চালু আছে।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 