নির্বাচন ২৮ শে নভেম্বর ১২ ইউনিয়ন পরিষদের।
দেশের ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান। আজ শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী ২৮শে নভেম্বর চারটি জেলার পাঁচটি উপজেলায় মোট ১২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউপিগুলো হলো- চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী, ফরিদপুর উপজেলার পাইকপাড়া দক্ষিণ, ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউপি, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব, জোড়কানন পশ্চিম, বারপাড়া, চৌয়ারা ও বিজয়পুর এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউপি। তিনি আরও জানান, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৬ই নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৭ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১৩ নভেম্বর। সব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 