জাতীয় পার্টি রাঙ্গাকে দুটি পদ থেকে অব্যাহতি দিলো।
সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাকে দুটি গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফহুইপ এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি দিয়েছে জাপা। শুক্রবার (২৮ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে দুটি পদের অব্যাহতি নিয়ে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি অদ্য দলীয় গঠনতন্ত্রের ধারা ২২ উপধারা ২ এর প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গা এমপি কে বিরোধীদলীয় চীফ হুইপের পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন। এরপরই জানানো হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি অদ্য দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর তারিখে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ হতে অব্যাহতি প্রদান করেছেন। উল্লেখ্য যে, গত ১৪ সেপ্টেম্বর তারিখে মাননীয় চেয়ারম্যানের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তাকে প্রেসিডিয়াম সদস্য সহ সকল পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করেছিলেন।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 