দুই লাখ জরিমানা করা হয়, কাপড়ের রং দিয়ে তৈরি হয় খেজুর গুড়।
প্রকাশিত হয়েছে | ১৯:৩৫, অক্টোবর ২৩, ২০২২
কাপড়ের রং দিয়ে খেজুর গুড় তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এ আদেশ দেন। এসময় জগন্নাথপুর থানার এসআই সাইফুদ্দিন ভূঁইয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে জগন্নাথপুরে হাবিব ভেরাইটিজ স্টোরের কারখানায় অভিযান চালায় অধিদপ্তর। এসময় কাপড়ের রং দিয়ে খেজুর গুড় তৈরির অপরাধে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ জরিমানা করা হয়। একই সময় মূল্যতালিকা না থাকায় একটি মুদি দোকানের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 