প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পৃথক ১০টি পদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে। কিন্তু পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে প্রশ্নফাঁসের অভিযোগে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি)। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানীর লালবাগ জোনের ডিবি পুলিশ প্রতিষ্ঠানটির জুনিয়র ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করে। শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন নিশ্চিত করেন এ তথ্য। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, প্রশ্নফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত পাঁচ জনের পরিচয় জানা যায়নি। শনিবার (২২ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানানো হয়েছে।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 