বিএনপি খালেদা জিয়ার সাজা স্থগিত নিয়ে যে তথ্য দিলেন আইনমন্ত্রী।
আইন মেনেই খালেদা জিয়ার সাজা স্থগিত করা হচ্ছে। অসুস্থতার কারণে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় দুই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে, তিনি এখন মুক্ত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে বিভিন্ন কারখানার মালিক-শ্রমিক ও বেপজার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় আইনমন্ত্রী বলেন, ‘বাসায় নিজের পছন্দের চিকিৎসক দিয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে করোনা পরিস্থিতিতে খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। খালেদা জিয়া এখনও অসুস্থ। তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে ছয় মাস পরপর সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে। সরকারের উন্নয়ন ও শ্রমিকদের নিয়ে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ শিল্পে সমৃদ্ধি লাভ করছে। বর্তমান সরকার যেভাবে শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়িয়েছে, ঠিক সেভাবে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে দেশকে এগিয়ে নেওয়া উচিত। কারখানা পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান ও ডিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবাহান।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 