ডিবি ট্রাফিক পুলিশের সাথে আক্রমণ করার চেষ্টা বড় ভাইদের ইন্দনে।
মিরপুরের পল্লবীতে কিছু বড় ভাইয়ের ইন্ধনে পুলিশের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিকল্পিতভাবে পুলিশের মনোবল ভেঙে ফেলার চেষ্টায় এ হামলায় অংশ নেয়ার অভিযোগে এরই মধ্যে নয়জনকে গ্রেপ্তার করে ডিবি। শনিবার (১৫ অক্টোবর) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ট্রাফিক পুলিশ একজন বয়স্ক ও পঙ্গু ব্যাটারিচালিত অটোরিকশা চালককে মারধর করার অপপ্রচারে হামলা করা হয়। পরে অবৈধ রিকশার মালিক, চালক ও মোটর ব্যবসার সঙ্গে জড়িতরা উত্তেজনা ছড়িয়ে হামলায় ইন্ধন দেয়। হারুন বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে কাজ করছিলেন পুলিশ সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, কিছু বড় ভাইয়ের ইন্ধনে তারা এ হামলায় অংশ নেন। পুলিশের ভাবমূর্তি নষ্ট, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটা করা হয়েছে হলে জানায় ডিবি। তবে সেই বড় ভাইয়েরা কোনও রাজনৈতিক দলের কি না এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান হারুন। তিনি জানান, হামলা ও উসকানিতে জড়িত অনেকেই ঢাকার বাইরে আত্মগোপন করেছে। কারও কারও নাম পেয়েছে পুলিশ। হারুন বলেন, যারা পুলিশের মনোবল নষ্ট করতে চায়, হামলা করে কার্যক্রম বন্ধ করতে চায়, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 