বিএনপি মির্জা ফখরুল বলেন, সরকারকে আর একদিনও সময় দেয়া যাবে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারকে আর একদিনও সময় দেয়া যায় না। তাদের পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়। বুধবার (১২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে এমন কথা বলেন তিনি। সমবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত। তিনি ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন। শেখ হাসিনার পতন হবে, আর খালেদা জিয়ার মুক্তি হবে। সমাবেশে মীর নাছির বলেন, আগামী ১০ ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়ার সরকার চলবে। যারা খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানোর হুমকি দিচ্ছেন ১০ ডিসেম্বরের পর তাদের খুঁজে পাওয়া যাবে না। চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হলো। দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির ডাক দেয় বিএনপি। এতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 