দুই মাদক কারবারি গ্রেপ্তার ধর্মপাশায় ৪০ কেজি গাঁজাসহ।
সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০৩ অক্টোবর) সহকারি পুলিশ সুপার আলী ফরিদ আহম্মেদ, ধর্মপাশা সার্কেলের নির্দেশনায় মোহাম্মদ মিজানুর রহমান, অফিসার ইন চার্জ, ধর্মপাশা থানার নেতৃত্বে পুলিশের একটি দল গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেছে। পুলিশের পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মপাশা থানার ওসি জানান, সোমবার সকাল ৬ঃ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার ১নং ধর্মপাশা সদর ইউনিয়নস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন কংশ নদীর তীরে লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪০কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী তুহিন মিয়া(২৮) ও ফাতেমা আক্তার (২৫) কে গ্রেপ্তার করা হয়। তুহিন মিয়া ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানার ধজনগর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে। মোছাঃ ফাতেমা আক্তার ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানার বিষ্ণাউড়ী গ্রামের মোঃ বাছির মিয়ার স্ত্রী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 