দেশে নষ্ট রাজনীতির দুষ্টচর্চা ছিল, এখনো আছে: বিদায়ী আইজিপি
পুলিশের বিদায়ী মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন: এদেশে নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা, তাকে প্রতিপক্ষ বানিয়েছিল। ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক ও আইজিপির মতো গুরুত্বপূর্ন পদে ১২ বছরের দায়িত্ব পালন এবং প্রায় ৩৫ বছরের কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি। দুপুরে রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে আইজিপি হিসেবে বিদায়ী সংবাদ সম্মেলনে আসেন ড. বেনজীর আহমেদ। তুলে ধরে গত ৩৫ বছর ধরে চলা তার কর্মজীবনের কথা। বললেন- এ সময়ের যত সাফল্য তা সরকার ও জনগণের জন্য অর্জিত হয়েছে। ব্যর্থতার দায়ভার তুলে নিলেন নিজের কাঁধে। কিভাবে এ দেশে নষ্ট রাজনীতির চর্চা হয়, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় তুলে ধরেন। দেশে মানবাধিকার উন্নয়ন এবং মার্কিন নিষেধাজ্ঞার বিষয়েও প্রশ্নের জবাব দেন তিনি। সম্প্রতি রাজনৈতিক সমাবেশে মৃত্যুর ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিদায়ী আইজিপি বলেন- পুলিশের অস্ত্র দেয়া হয় জীবন রক্ষার জন্য।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 