মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে যুবক নিহত।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোঃ আক্তার মিয়া (২৫) নামে এক যুবকের মৃত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শান্তিগঞ্জে উপজেলার গাগলি নামক স্থানে দিরাই- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও ট্রলির মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷ স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুমড়াইল গ্রামের জমসেদ মিয়ার পুত্র আক্তার মিয়া মোটরসাইকেলে ২ জন আরোহী নিয়ে দ্রুতগতিতে গাগলি নামক স্থানে আসার পর ট্রলির সঙ্গে মুখামুখি সংঘর্ষ ঘটে। এতে আক্তার মিয়া নিহত হন। এবং গুরতর আহত আবু সুফিয়ান ও সোয়েব হোসেনকে এলাকাবাসীর সহযোগীতায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাগলিতে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে নেয়ার পর একজন মারা গেছেন। এবং আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 