অপরাজিত চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিলো বাংলাদেশ সেনাবাহিনী।
সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচসহ পুরো দলের জন্য এক কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তারা অপেক্ষায় ছিলেন কবে পরিবারের প্রিয়জনদের সঙ্গে, শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করে নেবেন। সে অপেক্ষার পালা ফুরালো, পরিবারের সদস্যদের সামনেই অপরাজিত চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিলো বাংলাদেশ সেনাবাহিনী। প্রত্যেক খেলোয়াড়দের সাড়ে তিন লাখ টাকা করে মোট এক কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছে সেনাবাহিনী। পুরস্কার পেলেন পরিবারের সদস্যরাও। এই প্রাপ্তি, নারী ফুটবল দলকে আরো সাফল্যের পথে অনুপ্রাণিত করবে বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনা প্রধান জানালেন, বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর পরিকল্পনার কথাও।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 