অচেনা পাখি পিঠে মিললো ডিজিটাল ডিভাইস কক্সবাজারে।
কক্সবাজারের মহেশখালীতে একটি পাখি ধরা পড়েছে যার পিঠে বাধা রয়েছে একটি ডিভাইস। পাখিটি কোন প্রজাতির এবং কোথা থেকে এলো সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ধলঘাঁটার ৮ নম্বর ওয়ার্ডের একটি ব্রিজ থেকে পাখিটিকে উদ্ধার করেন স্থানীয় এক যুবক।
ধলঘাঁটার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান জানান, সোমবার বিকেলে পাখিটি ব্রিজের ওপর বসেছিল। তখন স্থানীয় যুবক নোমান পাখিটি ধরে ফেলেন। ধরার পর নোমান দেখতে পান পাখিটির পিঠে একটি ডিভাইস বাধা আছে।
এ সময় নোমানের সন্দেহ হয় এবং তিনি পাখিটি চেয়ারম্যানের কাছে নিয়ে যান।
চেয়ারম্যান কামরুল আরও বলেন, তিনি পাখিটি নিয়ে দেখেন ক্যামেরা যুক্ত ডিভাইস পিঠে শক্ত করে বাধা। তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাখিটি উনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসানের হেফাজতে রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষানিরীক্ষা করে দ্রুত এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 