স্কুলছাত্রীর লাশ উদ্ধার শ্রীমঙ্গলে টিলা থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার।
প্রকাশিত হয়েছে | ২০:১২, সেপ্টেম্বর ২৬, ২০২২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের টিলা থেকে সুমাইয়া আক্তার (৯) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সুমাইয়া শ্রীমঙ্গল উপজেলার আশিধ্রোন ইউনিয়নের হোসনাবাদ চা-বাগানের শ্রমিক কামাল মিয়ার মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। সোমবার ভোররাতে হোসনাবাদ চা-বাগানের ১নং লাইন এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। শ্রীমঙ্গল থানার ওসি শামীম উর রশীদ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, চা-শ্রমিকরা একটি টিলার মধ্যে সুমাইয়ার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর আধুনিক হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 