জামিন নামঞ্জুর সেই ঝুমন দাসের।
ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ঝুমন দাস আপনের জামিন ফের নামঞ্জুর করেছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দুই দফায় তার জামিন আবেদন নামঞ্জুর হলো। সোমবার সকালে দ্বিতীয় বারের মতো জামিন আবেদন করেন ঝুমনের আইনজীবী অ্যাডভোকেট পংকজ কুমার। এর আগে গত ৪ সেপ্টেম্বর আদালত জামিন নামঞ্জুর করেন। পরে আজ আবার আদালতে জামিন চাইলে সেটাও নামঞ্জুর করেন জেলা ও দায়রা জজ জাকিয়া পারভীন। তবে এ সময় অভিযুক্ত ঝুমন দাসকে আদালতে তোলা হয়নি। জামিন শুনানিকালে তিনি কারাগারে ছিলেন। ঝুমনের আইনজীবী অ্যাডভোকেট পংকজ কুমার বলেন, আমরা এর আগেও একবার জামিন চেয়ে পাইনি। তখন আমল গ্রহণকারী আদালত জামিন নামঞ্জুর করেন। তাই আজ জজ আদালতে জামিন চাই। আদালত আজও ফের জামিন নামঞ্জুর করেন। এখন বাকি থাকল উচ্চ আদালত। আমরা সেখানেও যাব। ঝুমন দাসের স্ত্রী সুইটি রানী দাস বলেন, ঝুমনের জামিন চেয়ে আমাদের করা আবেদন আজও নামঞ্জুর হয়েছে। আমি আমাদের আইনজীবীর কাছে যাচ্ছি। ওনার সঙ্গে পরামর্শ করে উচ্চ আদালতে জামিন চাইব। আশা করি উচ্চ আদালত আমাদের ফিরিয়ে দেবেন না। প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাইয়ে হেফাজতের ‘শানে রিসালাত’ সমাবেশে তৎকালীন আমীর জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হক আসার পরের দিন ১৬ মার্চ মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে ‘উস্কানিমূলক’ স্ট্যাটাস দেন শাল্লার নোয়াগাঁওয়ের যুবক ঝুমন দাস। এ ঘটনা নিয়ে উত্তেজিত হয়ে হেফাজত ইসলামের স্থানীয় সমর্থকরা ১৭ মার্চ হিন্দু অধ্যুষিত নোয়াগাঁওয়ে শতাধিক হিন্দু বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালায়। যা সারা দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। উস্কানিমূলক স্ট্যাটাসের দায়ে ঝুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় প্রায় ৭ মাস কারাগারে থেকে জামিনে মুক্ত হন। জামিনে মুক্তির শেষ সময়ে এসে ফের গত ২৮ আগস্ট ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অপরাধে ৩০ আগস্ট দুপুরে শাল্লা থানা পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে পোস্ট দেওয়ার বিষয় স্বীকার করলে রাতেই পুলিশ বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 