সিলেটে, সুনামগঞ্জে যুবদলের সাথে পুলিশের হাতাহাতি
মুন্সিগঞ্জে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনকে হত্যা ও সারাদেশে নেতা কর্মীদের ওপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের মিছিলে দলীয় নেতাকর্মীদের সাথে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে যুবদলের মিছিলে পুলিশ বাঁধা দিলে এঘটনা ঘটে। জেলা যায়, সুনামগঞ্জ জেলা যুবদল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সেখান থেকে শহরের আলফাত স্কয়ারের দিকে যেতে চাইলে খামারখাল এলাকায় পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে নেতা কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে খামারখাল এলাকায় সংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন। জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কায়েস, জ্যেষ্ঠ সহ সভাপতি আমিনুর রশিদ আমিন, সহ সভাপতি আমানুল হক রাসেল, সহ সভাপতি সুহেল মিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালাচান, অ্যাডভোকেট কামাল হোসেন, নূর আলম প্রমুখ।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 