Sobujbangla.com | ভাই বোন একসঙ্গে মধ্যনগরে বিদেশী মদ সহ আটক ২
News Head

ভাই বোন একসঙ্গে মধ্যনগরে বিদেশী মদ সহ আটক ২

  |  ২১:৪৫, সেপ্টেম্বর ২৩, ২০২২

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের চিহ্নিত মাদক কারবারি ভাই বোন একসঙ্গে বিপুল পরিমাণ বিদেশী মদের বোতল সহ গ্রেফতার হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভরদুপুরে দীর্ঘদিন প্রচেষ্টার ওসি জাহিদুল হকে’র তীক্ষ্ণ কৌশলে সফল হয় থানা পুলিশের এসআই মোঃ মশিউর রহমান, এএসআই আব্দুল আজিম সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত আসামীরা মধ্যনগর দুগনই (বদরপুর) গ্রামের শফিক মিয়ার ছেলে বিপুল মিয়া (২২) ও ওয়াসিম মিয়া স্ত্রী মাইফুল বেগম(২৫)। এসময় তাদের কাছ থেকে ও বাড়ীর আঙ্গিনার গোপনীয় জায়গা তল্লাশিতে ১৮টি ৩৭৫ মিঃলিঃ ও ৮টি ৭৫০ মিঃলিঃ মোট ২৬(ছাব্বিশ) বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক নিশ্চিত করে জানান-গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন ও আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ