দু’জনের লাশ উদ্ধার সুরমা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর গোলকপুরের মান্নানঘাট এলাকায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে নৌকার ধাক্কা লেগে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার দুপুরে নিখোঁজ তুলা মিয়া ও হেলালের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কামাল মিয়া নামে অপর একজন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। জামালগঞ্জ থানা পুলিশ জানিয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, বালুবাহী বাল্কহেডে থাকা চারজনকে আটক করেছে পুলিশ। জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আবদুল নাসের জানান, এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে যার যার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 