জগন্নাথপুর উপজেলা ও ওসমানীনগর পরিষদে ভোট ২ নভেম্বর
প্রকাশিত হয়েছে | ২১:২৮, সেপ্টেম্বর ২০, ২০২২
সিলেটে ভয়াবহ বন্যার কারনে স্থগিত হওয়া ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর ভোট গ্রহণের সময় রেখে এ তফসিল ঘোষণা করা হয়। এ দুই উপজেলায় ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তফসিল ঘোষণা করা হয়। সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান- ইতোমধ্যে বন্যার কারণে স্থগিত হওয়া জগন্নাথপুর ও ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ভোটগ্রহণ ২ নভেম্বর।
এ বিভাগের অন্যান্য সংবাদ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় । 