পানিতে ডুবে শিশুর মৃত্যু ধর্মপাশায় হাওরের।
প্রকাশিত হয়েছে | ২১:০৯, সেপ্টেম্বর ১৯, ২০২২
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের পানিতে ডুবে শাম্মী আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শাম্মী আক্তার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের শাহ পরান মির্জার মেয়ে। সোমবার বিকেলে কান্দাপাড়া বাজার সংলগ্ন কাইঞ্জার হাওর অংশে ঘটে এ দুর্ঘটনা। জানা গেছে, শাম্মী তার প্রতিবেশী বন্ধুদের সঙ্গে কাইঞ্জার হাওরের অংশে গোসল করতে নামে। হঠাৎ সে গভীরে চলে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তার সঙ্গে থাকা অন্যান্যরা চিৎকার করলে লোকজন এগিয়ে আসে। এর পর তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শাম্মীকে মৃত ঘোষণা করেন। ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় । 