সিলেটে সুরমা নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার।
সদর উপজেলার জালালাবাদ থানা এলাকায় সুরমা নদী থেকে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধারলাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহত বৃদ্ধার নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। অজ্ঞাত ওই নারীর পরিচয় সনাক্তে সিআইডি ও পিবিআইকে জানানো হয়েছে।
সোমবার সকালে ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে জালালাবাদ থানাধীন ঘোপাল সাকিনস্থ সুরমা নদীর উত্তর পাড় থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. আবু খালেদ মামুন বিষয়টি নিশ্চিত করে জানান- স্থানীয় জনতা লাশটি নদীতে ভেসে আসতে দেখে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ কল দিলে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। এখনো আমরা তার পরিচয় সনাক্ত করতে পারেনি। তার পরিচয় সনাক্তে আমরা কাজ করছি। ইতোমধ্যে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ সহ আনুষঙ্গিক অন্যান্য আলামত সংগ্রহ করার জন্য সিআইডি ও পিবিআই সংস্থাকে সংবাদ প্রেরণ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 