সিলেট সুরমা নদী থেকে বালু উত্তোলন, গ্রেপ্তার ৬
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামে সুরমা নদীর পাড় থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামে সুরমা নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার করে। এসময় আরও ২/৩ জন পালিয়ে যায়। অভিযানে ভলগেট, ড্রেজার মেশিন ও ১ হাজার ফুট বালু জব্দ করা হয়। এঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই লুৎফুর রহমান বাদি হয়ে ৬ জনের নামোল্লেখ ও ২/৩ জনকে অজ্ঞাত রেখে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৫, তারিখ ১৮/০৯/২২) দায়ের করেন। গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 