Sobujbangla.com | গোলাপগঞ্জে সাত পরোয়ানা ভূক্ত আসামি গ্রেপ্তার।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

গোলাপগঞ্জে সাত পরোয়ানা ভূক্ত আসামি গ্রেপ্তার।

  |  ২০:২৪, সেপ্টেম্বর ০৯, ২০২২

গোলাপগঞ্জ থানায় ৭ পরোয়ানা ভূক্ত আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রামের মো: তাজু আহমদের ছেলে মো: সেলিম আহমদ (সাজা পরোয়ানা ভূক্ত), শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই গ্রামের কয়েছ আহমদের স্ত্রী মোছা: রেশমা বেগম(৪৪), মৃত হাজী কুরবান আলির ছেলে কয়েছ আহমদ (৪৬), ঢাকাদক্ষিণ কানিশাইল গ্রামের জামাল আহমদের ছেলে জাহিদুল ইসলাম, আহমদ আলীর ছেলে বেলাল আহমদ মনা, আমিন আলির ছেলে কামরান আহমদ ও ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ মোল্লাগ্রামের মৃত ফরিজ উদ্দিনের পুত্র রাহাদ আহমদ। পুলিশ জানায়, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলামে সার্বিক দিক নির্দেশনায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এবং কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের সমন্বিত অভিযানে এই ৭ আসামীকে গ্রেপ্তার করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ১ জন সাজা পরোয়ানাভূক্ত আসামী সহ মোট ৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ