Sobujbangla.com | দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী।

  |  ২২:২৪, মে ১৫, ২০২৬

চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী পাশাপাশি ভাষণ দেবেন দলীয় জনসভায়,
দীর্ঘ ২২ বছর পর আগামীকাল শনিবার (১৬ মে) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। এরইমধ্যে সফরের সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। 
নদী, ইলিশ আর মেঘনা সৌন্দর্যে সমৃদ্ধ চাঁদপুর। অথচ বাসিন্দাদের দাবি তারা উন্নয়নে পিছিয়ে। নদী ভাঙন কবলিত এই জেলায় মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের।,
এত সব অপ্রাপ্তির মাঝে আশার আলো জেগে উঠেছে প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর ঘিরে। নতুন আশায় বুক বাঁধছেন জেলাবাসী।,
এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল এবং চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকার বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।,
এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি ভাষণ দেবেন দলীয় জনসভায়। পরে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ বিএনপি নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর কাছে এই সফরে জেলার উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরা হবে।,
তারা জানান, উন্নয়ন প্রত্যাশা আর দীর্ঘদিনের দাবি ঘিরে প্রধানমন্ত্রীর এই সফরে নতুন আশায় বুক বাঁধছেন চাঁদপুরের মানুষ।,

এ বিভাগের অন্যান্য সংবাদ