অসুস্থ রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত আট ব্যক্তিকে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মিশন রোডের আব্দুস শহীদ এমপির বাসভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন রোগে আক্রান্ত জনপ্রতি ৫০ হাজার টাকা করে আট জনের মধ্যে মোট চার লাখ টাকার চেক দেওয়া হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী প্রমুখ।

দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী।
বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 